সাইফুল আলম, পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৭

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের (বর্তমানে আভিভা ফাইন্যান্স লি.) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ৩৪ কোটি ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাদের এই বিচার শুরু হয়েছে।

শুনানি শেষে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালত এই আদেশ দেন। একইসঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

সাইফুল ইসলাম ও পিকে হালদার বাদে মামলার বাকি আসামিরা হলেন, এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও শাহানা ফেরদৌস, রিলায়েন্স ফাইন্যান্স লি. এর সাবেক ইভিপি রাশেদুল হক, সাবেক ম্যানেজার নাহিদা রুনাই, সাবেক এসভিপি কাজী আহমেদ জামাল ও সাবেক ডেপুটি ম্যানেজার জুমারাতুল বান্না, মারিন ভেজিটেবল অয়েলসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, পরিচালক টিপু সুলতান, মো. ইসহাক এবং মো. আব্দুল্লাহ আল মামুন। তাদের মধ্যে নাহিদা রুনাই ও রাশেদুল হক কারাগারে আছেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন। 

দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “শুনানিকালে দুই আসামিকে কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়। তবে, অন্যান্য আসামিরা পলাতক ছিলেন। দুই আসামির পক্ষে এই মামলায় অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। শুনানি শেষে আদালত তাদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন।”

এর আগে গত ১১ জানুয়ারি মামলার চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ওইদিন বিচারের জন্য ঢাকার বিশেষ জজ-৫ নম্বর আদালতে বদলির নির্দেশ দেন। 

মামলার অভিযোগে বলা হয়, মামলায় আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৩ সালের ৮ আগস্ট নামসর্বস্ব এ এম ট্রেডিং প্রতিষ্ঠানের নামে ৩৪ কোটি টাকার একটি ঋণ অনুমোদন ও ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর বিতরণ করে। এই টাকা এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করা হয়। এই ঘটনায় গত বছরের ২ জুলাই সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবীল হক বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি তদন্ত করে একই বছরের ১৬ অক্টোবর দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীন হক ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। 

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ