নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ সেনাপ্রধানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৬, ১৮:৪১আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৮:৪১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখার জন্য সেনা সদস্যদের নির্দেশ দিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, “সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের সময় সেনা সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রংপুর ও রাজশাহীতে মোতায়েন সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন। এই সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর বলছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েন সেনা সদস্যদের দায়িত্ব পালনের অগ্রগতি পর্যবেক্ষণে সেনাপ্রধান রংপুর ও রাজশাহী সফর করেন। এ সময় তিনি মাঠ পর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান।

সফরকালে রংপুর সার্কিট হাউসে আয়োজিত এক সভায় সেনাপ্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে রাজশাহীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে (বিআইআরসি) আরেকটি সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভাগুলোতে আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, সার্বিক নিরাপত্তা পরিকল্পনা এবং মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

/জেইউ/এবিএম/
সম্পর্কিত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু, চলবে কতদিন 
পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ মহড়া শুরু হচ্ছে রবিবার
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু