গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, স্ত্রী-সন্তানের আয়কর নথি জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৯

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর এসআই মেহেদী হাসান পৃথক দুটি আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অনুসন্ধান চলমান রয়েছে। তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি তাপস দেশের বাইরে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ও বিচারকাজে বিঘ্ন সৃষ্টি হবে এবং তার পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বিদেশ গমন রোধে নিষেধাজ্ঞা প্রয়োজন।

এতে আরও বলা হয়, অনুসন্ধানকালে সন্দেহভাজন তাপসের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র পাঠানো হয়। অধিকাংশ জবাব পাওয়া গেলেও, তাপস ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর একাধিকবার অনুরোধের পরও পাওয়া যায়নি। সুষ্ঠু অনুসন্ধানের জন্য নথি পর্যালোচনা প্রয়োজন, এজন্য তাপস ও তার স্ত্রী-সন্তানের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হত্যার ২০২৪ সালের ৩ নভেম্বর গ্রেফতার হন কৌশিক হোসেন তাপস। সাত মাসের বেশি সময় কারাবন্দী থাকার পর গত বছরের ১৮ জুন জামিনে মুক্তি পান তিনি।

/এএসএ/এম/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু