দুদকের মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক প্রতিমন্ত্রী ফরহাদকে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৩

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে (৫৩) গ্রেফতার দেখিয়েছেন আদালত। রবিবার (১ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর  বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আজ ফরহাদ হোসেনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত আবেদনটি মঞ্জুর করেন। 

আবেদনে বলা হয়েছে, আসামি ফরহাদ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে এক কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৫ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ফরহাদ হোসেন অন্য মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। জামিনে মুক্ত হলে আত্মগোপন বা বিদেশে পালিয়ে যেতে পারেন তিনি। তাই তাকে এই মামলায় তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন। 

এর আগে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
ঢামেকে গৃহকর্মীর মরদেহ ফেলে যাওয়া ৩ জন রিমান্ড শেষে কারাগারে
সর্বশেষ খবর
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ