জামায়াত আমিরের অ্যাকাউন্ট ‘হ্যাক’: বঙ্গভবনের কর্মকর্তাকে জিজ্ঞাসা অব্যাহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে জিজ্ঞাসা অব্যাহত রয়েছে। বুধবার (৪ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে মোহাম্মদ ছরওয়ার আলমকে আটক করা হয়।

দায়িত্বশীল একটি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে এ বিষযে এখনই মুখ খুলতে নরাজ গোয়েন্দা কর্মকর্তারা। পুরোপুরি নিশ্চিত হলেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এখনও বলার মতো কোনও অগ্রগতি হয়নি। এই ঘটনায় এখনও মামলা হয়নি।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়।

জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার রাত ১২টার পর হ্যাককারীকে ধরতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে মোহাম্মদ থেকে ছরওয়ার আলমকে আটক করা হয়। তিনি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম