হাদি হত্যার বিচার প্রশ্নে নতুন সরকারকে আগাম হুঁশিয়ারি জাবেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে, তারা যদি শরীফ ওসমান হাদির হত্যার বিচার না করে, তাহলে তাদের জীবনকে জাহান্নামে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

সংগঠনটির নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা প্রসঙ্গে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

আব্দুল্লাহ আল জাবের এ সময় বলেন, আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি। এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখে হইতে হবে। নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার ব্যাপারে পদক্ষেপ না নেয়, আমরা শুধু বলি, আমরা তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেবো।

এদিকে, ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী হাদি হত্যার ঘটনা তদন্তে ৮ তারিখের মধ্যে জাতিসংঘের সংশ্লিষ্ট শাখায় চিঠি পাঠাবে বলে জানিয়েছে সরকার। সেই চিঠিতে কী লেখা হবে, তা দেখতে চাওয়ার দাবি তুলেছে সংগঠনটি। এজন্য ৮ তারিখ পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্য ধরতে আহ্বান জানিয়েছেন জাবের।

এ সময় তারা স্পষ্ট করেন, তারা কেবল স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চান, যা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

এছাড়া, শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা নিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ফ্যাসিবাদী আমলের পুলিশ লীগ আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে, আমাদের ওপর যখন হামলা হয়েছে, তখন সবাই নেমপ্লেট খুলে ফেলেছে। ইনকিলাব মঞ্চের এমন কোনো কর্মী নেই, যে আজকে আহত হয়নি।

/এএইচএস/ /এমবিএম/
সম্পর্কিত
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: আইরিন খান
ভারতের কারাগারে আটক ফয়সাল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?