সাংবা‌দিকদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

বাংলা ট্রিব্নি রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৩ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৩

সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকায় কর্মরত মাল্টিমিডিয়ার সাংবাদিকরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় জাদুঘরের সামনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা কর্মরত সাংবাদিকদের উদ্যোগের প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আজকে নিজেদের ওপর হামলার প্রতিবাদে দাঁড়িয়েছি। এটি পরিকল্পিত হামলা ছিল। পুলিশের পোশাকের পরিবর্তন হলেও তাদের আচরণ পরিবর্তন হয়নি। যেসব পুলিশ হামলা চালিয়েছেন— তাদের বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশ সদস্যের বিচার চাই।

তারা আরও বলেন, ডিসি মাসুদের উপস্থিতিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করা হয়েছে। এই হামলায় ডিসি মাসুদের সম্মতি ছিল। মাল্টিমিডিয়া সাংবাদিকদের খুঁজে খুঁজে হামলা চালানো হয়েছে। সাংবাদিকদের কেন মারা হবে? আমরা সুষ্ঠু সমাধান চাই। যতক্ষণ বিচার না হবে, ততক্ষণ আমরা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবো।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সামনে যখন নির্বিচারে সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয় এবং সাংবাদিকরা সেই সংবাদ সংগ্রহ ও সম্প্রচার করেন, তখন পুলিশ তাদের টার্গেট করে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) যা ঘটেছে, তা আগে কখনও হয়েছে কিনা, আমাদের জানা নেই। মনে হয়েছে, পুলিশ গতকাল সাংবাদিকদের পেটানোর বিশেষ কর্মসূচিতে নেমেছিল।

প্রতিবাদ সমাবেশে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামানসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

/এসএন‌কে/এপিএইচ/
সম্পর্কিত
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ
সরকারকে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি ‘ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা
ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানালো জামায়াত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক