বিদেশে নেওয়ার প্রলোভনে প্রতারণা: প্রবাসী তরুণীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৮

বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে জিনিয়া তাসনিম টুম্পা নামে তরুণীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিযুক্ত টুম্পা বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন বলে জানা গেছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাকসুদুল আলম মাইনুদ্দিন নামের এক ব্যক্তি বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত তরুণী ও তার সহযোগীরা মাকসুদসহ দুজনকে আমেরিকা পাঠানোর কথা বলে ৫০ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাদের বিদেশে পাঠাতে ব্যর্থ হন টুম্পা।  

পরবর্তীতে টাকা ফেরতের চাপের মুখে ২৫ লাখ টাকা পরিশোধ করলেও বাকি ২৫ লাখ টাকা নিয়ে টুম্পা সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তিনি টাকা দিতে সম্পূর্ণ অস্বীকার করলে ভুক্তভোগীরা আদালতের শরণাপন্ন হন। 

ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছে, প্রতারণা ও অর্থ আত্মসাতের বিষয়টি বর্তমানে তদন্তাধীন। অভিযুক্তের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থানায় পৌঁছেছে। তবে আসামি বিদেশে অবস্থান করায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে খুঁজে পেতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। 

জিনিয়া তাসনিম টুম্পা যশোর নার্সিং কলেজ থেকে ডিপ্লোমা সম্পন্ন করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে নিউ ইয়র্কে পাড়ি জমান। অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সুসম্পর্ক গড়ে তুলে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। 

/এসএনকে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের