চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৪

আদালতের নির্দেশ অমান্য করে কর্ণফুলী নদীর জায়গা লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ৫ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। নদীর জায়গা সিটি কর্পোরেশনকে লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করায় তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে রবিবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

যাদের বিরুদ্ধে রুল জারি হয়েছে, তারা হলেন— এস এম মনিরুজ্জামান, চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ; মো. হাবিবুর রহমান, অতিরিক্ত সচিব (প্রশাসন); মো. শহিদুল আলম, মেম্বার (ফিন্যান্স); কমোডর কাউসার রশিদ, মেম্বার (ইঞ্জিনিয়ারিং) ও মোহাম্মদ রায়ান উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সম্পত্তি বিভাগ)। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, কর্ণফুলী নদী রক্ষায় জনস্বার্থে দায়ের করা এক মামলায় ইতিপূর্বে হাইকোর্ট ঐতিহাসিক রায় ও কয়েক দফা নির্দেশনা দিয়েছিলেন। ওই রায়ে আরএস ও বিএস জরিপ অনুযায়ী নদীর সীমানা রক্ষা এবং দখলমুক্ত করার স্পষ্ট নির্দেশ ছিল।

উল্লেখ্য, কর্ণফুলী নদীর দখল ও দূষণ রোধে দীর্ঘ দিন ধরে পরিবেশবাদী সংগঠন ও মানবাধিকার সংস্থাগুলো আইনি লড়াই চালিয়ে আসছে। 

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
আদালতে বিচারককে গালি ও পুলিশকে মারধর, তাৎক্ষণিক ১ বছরের জেল
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
সর্বশেষ খবর
চামড়া শিল্পের প্রসারে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে: রিজভী
চামড়া শিল্পের প্রসারে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে: রিজভী
পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ
পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
ঘোষণায় মোটর পার্টস, চালান খুলতেই বেরিয়ে এলো ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি
ঘোষণায় মোটর পার্টস, চালান খুলতেই বেরিয়ে এলো ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার