ইশতেহার হলো রাজনৈতিক অঙ্গীকার, ক্ষমতায় গেলে যেন পূরণ করে: সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ইশতেহার হলো রাজনৈতিক অঙ্গীকার। ক্ষমতায় গেলে সেই অঙ্গীকার যেন দলগুলো পালন করে। অঙ্গীকার পালনে ব্যর্থ হলে, এবার নাগরিকরা আদালতে যাবেন। আমরা ৬০ থেকে ১০০ দিন পর পর ইশতেহার পর্যালোচনা করে সরকার কী পালন করেছে তা জনগণকে জানাবো। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আয়োজিত ‘কোন দলের কেমন ইশতেহার’ বিষয়ে সংবাদ সম্মেলন এসব তথ্য জানান। এ সময় সুজনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বদিউল আলম মজুমদার বলেন, সব দলের ইশতেহারে ভালো কথার ফুলঝুড়ি রয়েছে। জনগণ যেসব ভালো কথা শুনতে চায়, সব দলই সেগুলো ইশতেহারে সংযোজন করেছে। তাদের ইশতেহারে ৫ শতাংশ নারী প্রতিনিধিত্বের কথাও উল্লেখ রয়েছে। কিন্তু একটি দল কোনও নারীকেই মনোনয়ন দেয়নি। আবার একটি দল ৫ শতাংশের কম দিয়েছে। তাহলে তারা ইশতেহার প্রথমে ভঙ্গ করেছে। 

তিনি বলেন, আমরা দেখতে চাই তাদের ইশতেহারে যারা ক্ষমতায় আসবেন, তারা যেন সঠিকভাবে তা পালন করেন। 

আইএ/
সম্পর্কিত
‎‎নির্বাচনি ইশতেহারের সুফল পেতে কিছুটা সময় দিতে হবে: নজরুল ইসলাম খান
২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ করলো সরকার
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানালানে প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ