হঠাৎ আলোচনায় ডোমিনিকা, কোথায় এই দেশ 

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। দ্বৈত নাগরিকের অভিযোগ তুলে সোমবার (৯ ফেব্রুয়ারি) এই রিট করা হয়।

রিটে দাবি করা হয়, নাহিদ উত্তর আমেরিকার দেশ ডোমিনিকার নাগরিক। 

তারপর থেকে সামাজিক যোগাযোগমাধ‍্যমে ডোমিনিকা আবার কোন দেশ, সেটি নিয়ে আগ্রহ দেখা দিয়েছে। 

ডোমিনিকা ক্যারিবিয়ান সাগরের লেজার অ্যান্টাইলস অঞ্চলে অবস্থিত একটি পর্বতময় দ্বীপ রাষ্ট্র। এটি অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ও আগ্নেয়গিরির জন্য ‘নেচার আইল্যান্ড অব দ্য ক্যারিবিয়ান’ নামে পরিচিত। দেশটি ১৯৭৮ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে। রাজধানী রোজো।

দেশটির উত্তর ও দক্ষিণে যথাক্রমে গুয়াদেলুপ এবং এটি মার্টিনিক দ্বীপের মাঝামাঝি অবস্থিত।

আগ্নেয়গিরি দ্বারা গঠিত এই দ্বীপটিতে ঘন বন, নদী এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটন্ত হ্রদ ‘বয়লিং লেক’ রয়েছে। ঘন অরণ্য, ট্রেকিং ট্রেইল এবং সামুদ্রিক জীবনের জন্য দেশটি বিখ্যাত। ডোমিনিকা তার প্রাকৃতিক ও শান্ত পরিবেশের জন্য পরিচিত, তবে এটি প্রায়শই ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে।

দেশটি প্রধানত কৃষি এবং পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। ইংরেজি অফিসিয়াল ভাষা হলেও স্থানীয়ভাবে ‘ডোমিনিকান ক্রেওল ফ্রেঞ্চ’ ভাষা প্রচলিত।

তথ্যসূত্র: উইকিপিডিয়া

/ইএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের