একদিনের জন্য হলেও অর্থ উপদেষ্টার পদত্যাগের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৫ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৭

বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতে প্রস্তাবিত ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার’ সংশোধনের উদ্যোগ বাতিল করায় নাখোশ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। বিষয়টির জন্য অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন তারা। একদিনের জন্য হলেও তারা অর্থ উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে এই দাবি জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ বলেন, “গত বছরের অক্টোবরের শুরুতে বাংলাদেশ ব্যাংক থেকে অর্ডার সংশোধনের একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু কোনও আলোচনা বা প্রক্রিয়া অনুসরণ না করেই সেই প্রস্তাব বাতিল করা হয়েছে। বর্তমান অর্থ উপদেষ্টা যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তখন তিনিও এই স্বায়ত্তশাসনের প্রস্তাবের পক্ষে ছিলেন। অথচ, এখন গভর্নরকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, এই সংশোধন প্রয়োজন নেই। এই দ্বিমুখী অবস্থানের কারণেই আমরা তার পদত্যাগ চাইছি—সেটা যদি একদিনের জন্যও হয়।”

তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে এগিয়ে থাকা দুটি প্রধান রাজনৈতিক দলই তাদের নির্বাচনি ইশতেহারে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের পক্ষে অবস্থান নিয়েছে। যে দলই সরকার গঠন করুক, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কার্যকর স্বায়ত্তশাসন বাস্তবায়ন করা হোক।”

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মাসুম বিল্লাহ।

/জিএম/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
গ্যাসের দাম বাড়েনি: সিএনজি ভাড়ায় নৈরাজ্য কেন
যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার
সেগুনবাগিচায় দেয়ালের গ্রা‌ফি‌তি পাহারায় পু‌লি‌শ
সর্বশেষ খবর
‘সীমিত আয়ে সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে’
‘সীমিত আয়ে সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে’
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আসছে ১৮ রেলকোচ, আছে এসি স্লিপারও
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আসছে ১৮ রেলকোচ, আছে এসি স্লিপারও
দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব 
দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব 
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, প্রাণ গেলো দুজনেরই
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, প্রাণ গেলো দুজনেরই
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা