এক এলাকা থেকে অন্য এলাকার কেন্দ্রে ভোটার যাবেন কীভাবে

জামাল উদ্দিন
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৮

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৮২ ঘণ্টার জন্য যেকোনও ব্যক্তির নিজ নির্বাচনি এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখতে নেওয়া এ সিদ্ধান্ত কার্যকর থাকবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

তবে, এই নির্দেশনা নিয়ে রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোর ভোটারদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি ও উদ্বেগ। কারণ, উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বর্তমানে যে এলাকায় বসবাস করেন তাদের ভোটকেন্দ্র সেই এলাকায় নয়। চাকরি, পড়াশোনা কিংবা বাসা বদলের কারণে অনেকেই নিজ নির্বাচনি এলাকা থেকে দূরে থাকেন। ফলে প্রশ্ন উঠেছে, নিষেধাজ্ঞার মধ্যে তারা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন কীভাবে?

ইসির নির্দেশনায় বলা হয়, নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করতে পারবেন না। অর্থাৎ, কার্যত ৮২ ঘণ্টা বহিরাগতদের চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

কিন্তু বাস্তবতা হলো, দেশের বিদ্যমান নির্বাচনি ব্যবস্থায় নিজ কেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট দেওয়ার সুযোগ নেই। অনলাইন বা পোস্টাল ভোটও নির্ধারিত ব্যক্তিদের জন্য। ফলে ভোট দিতে হলে ভোটারকে নির্ধারিত কেন্দ্রে সরাসরি উপস্থিত থাকতে হবে।

নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, “বাংলাদেশের আইন অনুযায়ী, ভোটারকে তার নির্ধারিত কেন্দ্রেই ভোট দিতে হবে। ভোটার স্থানান্তর বা অনলাইন ভোটের বিষয়টি ভবিষ্যতের সংস্কার আলোচনায় রয়েছে।” তিনি জানান, ভোটের আগে যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোটের দিন এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটারদের যাতায়াত নিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “নিরাপত্তার স্বার্থে যান চলাচলে বিধিনিষেধ থাকলেও ভোটারদের কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা নেই।” তিনি বলেন, “ভোটের দিন ব্যক্তিগত ও মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে রিকশা চলবে। ভোটাররা রিকশায় করে কেন্দ্রে যেতে পারবেন।”

ভোটের আগে ও পরে ৮২ ঘণ্টার চলাচল সীমাবদ্ধতার মধ্যে ভোটাররা কীভাবে দূরবর্তী এলাকায় যাবেন এমন প্রশ্নে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “কেউ যদি ভোটার হন, তিনি অবশ্যই যেতে পারবেন। এটা তার অধিকার। অহেতুক ঘোরাফেরা করা যাবে না। ভোটার তালিকায় নাম ও জাতীয় পরিচয়পত্র দেখালেই আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে।”

/এবিএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম