রাস্তা ছেড়েছেন পরিবহনের শ্রমিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৬

সড়কে অবস্থান নেওয়া নির্বাচনকালীন ডিউটির জন্য রিকুইজেশন করা গাড়ির শ্রমিকরা রাস্তা ছেড়ে দিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাস্তা ছাড়েন তারা। বর্তমানে পরিবহন শ্রমিকেরা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মাঠে অবস্থান নিয়েছেন।

এর আগে খাবারের বিল বৃদ্ধির দাবিতে বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকায় অবস্থান নেয় তারা।

জানা গেছে, শ্রমিক নেতারা ঘটনাস্থলে গেছেন। তারা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছেন। 

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিকদের সঙ্গে আমরা কথা বলছি। তাদের নেতারাও উপস্থিত রয়েছেন।”  

রিকুইজেশন করা গাড়ির শ্রমিকদের অভিযোগ, গত ৭ ও ৮ ফেব্রুয়ারি থেকে তাদের ডিউটির জন্য আনা হলেও ঠিকমতো খাবারের বিল দেওয়া হচ্ছে না। সারাদিন খাবার বিল বাবদ ৭০-৭১ টাকা দেওয়া হচ্ছে তাদের।

/আইএ/এবিএম/
সম্পর্কিত
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
সর্বশেষ খবর
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক