পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনে সরকার। প্রবাসী বাদেও ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী এবং কারাগারে বন্দিদের আনা হয় আওতায়। আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতিতে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টা পর্যন্ত ভোট দিয়েছে ১০ লাখ ৯৬ হাজার ২৮৪ জন বাংলাদেশি। এর মধ্যে পাঁচ লাখ ১৫ হাজার ৬১৯ জন প্রবাসী। আর বাকিরা দেশের অভ্যন্তরে থেকে পোস্টাল ভোট দিয়েছেন।

প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য জানিয়েছে।

তিনি বলেন, “পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট গন্তব্যের দেশে পৌঁছেছে। এর মধ্যে পাঁচ লাখ ২৮ হাজার ৫৭৯ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। আর ভোটদান সম্পন্ন করেছেন পাঁচ লাখ ১৫ হাজার ৬১৯ জন।”

সালীম আহমাদ বলেন, “পাঁচ লাখ সাত হাজার ৩২৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। আর প্রবাসীদের দেশে পাঠানো ব্যালটগুলোর মধ্যে চার লাখ ৪৪ হাজার ৪৩৬টি পেয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।”

দেশের অভ্যন্তরের পোস্টাল ভোটের বিষয়ে তিনি বলেন, “বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে সারাদেশের সাত লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ছয় লাখ ১০ হাজার ৬৫০ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। পাঁচ লাখ ৮০ হাজার ৬৬৫ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। পাঁচ লাখ ৬১ হাজার ১৩৯ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। আর রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছেন চার লাখ ৩৮ হাজার ৯৫১টি ব্যালট।”

উল্লেখ্য, পোস্টাল ভোট বিডির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসন্ন এই দুই নির্বাচনে দেশে ও দেশের বাইরের ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

/এএজে/এবিএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত