ভোট শেষে কেন্দ্রের আশপাশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৪

ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোটকেন্দ্রের আশপাশে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন কেন্দ্রের আশপাশ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকদের।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে নির্ধারিত সময় অনুযায়ী ভোট শেষ হওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত বাহিনীর সদস্যরা কেন্দ্রসংলগ্ন এলাকায় অবস্থান নেওয়া লোকজনকে সরে যেতে বলেন।

রাজধানী ধানমন্ডির নিউ মডেল ডিগ্রি কলেজসহ আশপাশের কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ সময় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। নিউ মডেলের সামনে অবস্থান নেওয়া কর্মী-সমর্থকেরা সরে গিয়ে শুক্রাবাদ বাসস্ট্যান্ডের কাছাকাছি এলাকায় জড়ো হন। অধিকাংশ স্থানে শান্তিপূর্ণভাবেই কর্মী-সমর্থকদের কেন্দ্রের কাছাকাছি এলাকা থেকে কিছুটা দূরে সরে যেতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে শুনশান নীরবতা। কেন্দ্রের প্রধান ফটকগুলো আটকে রাখা হয়েছে। তবে কেন্দ্র থেকে দূরে অবস্থান করছেন প্রার্থীদের সমর্থকেরা। 

এদিকে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দেখা যায়, সেখানে উৎসুক জনতার সঙ্গে প্রার্থীদের সমর্থকেরা কেন্দ্রে থেকে কয়েক গজ দূরে অবস্থান করছেন। ভেতরে প্রার্থীদের এজেন্টরা উপস্থিত থাকলেও কলেজের প্রধান ফটকে সতর্ক অবস্থানে রয়েছেন সেনাবাহিনী।

এছাড়াও পল্টন, রাজারবাগ, ফকিরাপুল, মালিবাগ, মগবাজার, সিদ্ধেশ্বরীর ভোটকেন্দ্রগুলোর সামনেও সেনা সদস্যদের পাহারারত অবস্থায় দেখা গেছে। তবে কেন্দ্র থেকে দূরে অবস্থান করছেন সমর্থকেরা।  

সংশ্লিষ্টরা জানান, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

/এসএনএস/বিআই/এম/
সম্পর্কিত
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
স্থানীয় সরকার নির্বাচন: নতুন ভোটার হওয়ার শেষ দিন কবে?
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ