পোস্টাল ভোটের গণনা চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২১ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনে সরকার। প্রবাসী বাদেও ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা বন্দিদেরও আনা হয় আওতায়। আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতির এই ভোটের গণনা চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।

তিনি বলেন, “এবারের নির্বাচনে ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন। এর মধ্যে দেশের বাইরে থেকে সাত লাখ ৬৭ হাজার ২৩৩ জন ও দেশের ভেতর থেকে সাত লাখ ৬০ হাজার ৮৯৮ জনের নিবন্ধন অনুমোদন করে ইসি। নিবন্ধন করা ভোটারদের মধ্য থেকে ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন ভোটার ভোট দিয়েছেন, যা মূল নিবন্ধনের ৮০ দশমিক ১১ শতাংশ। ভোট দেওয়া ভোটারদের মধ্যে প্রবাসী রয়েছেন ৭০ দশমিক ৯৫ শতাংশ এবং কয়েদি ও নির্বাচন সংশ্লিষ্টরা রয়েছে ৮৯ দশমিক ৩৪ শতাংশ।”

সালীম আহমাদ বলেন, “পোস্টাল ব্যালটে ভোটদান শেষে ২৯৯ আসনের রিটার্নিং কর্মকর্তারা ১১ লাখ ৬৫ হাজার ৫৯২ জন ভোটারের ভোটগ্রহণ করেছেন, যা মূল ভোটদানের ৭৬ দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে প্রবাসী ভোটার রয়েছেন চার লাখ ৯৮ হাজার ২০৪ জন (৬৪ দশমিক ৯৪ শতাংশ) ও দেশের ভেতরের ভোটার রয়েছেন ছয় লাখ ৬৭ হাজার ৩৮৮ জন (৮৭ দশমিক ৭১ শতাংশ)।

“রিটার্নিং কর্মকর্তারা পোস্টাল ব্যালটের পাওয়া সকল ভোট যাচাই-বাছাই শেষে ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭ জন ভোটারের ভোট গণনা শুরু করেছে, যা পোস্টাল ব্যালটের মূল ভোটের ৭০ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে প্রবাসীদের ভোট রয়েছে ৬১ দশমিক ৫২ শতাংশ।”

/এএজে/এবিএম/
সম্পর্কিত
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
ইউপি নির্বাচনের সময় নির্ধারণে বৈঠকে ইসি
সর্বশেষ খবর
আলুতে গতবার লোকসান, এবার আশা নিয়ে আগেভাগেই মাঠে কৃষকরা
আলুতে গতবার লোকসান, এবার আশা নিয়ে আগেভাগেই মাঠে কৃষকরা
জিম্বাবুয়ের কাছে হারের পর তামিমের বার্তা কী ছিল, জানালেন বাংলাদেশ কোচ
জিম্বাবুয়ের কাছে হারের পর তামিমের বার্তা কী ছিল, জানালেন বাংলাদেশ কোচ
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সাসপেন্ডার দিবস: ফ্যাশনে ফিরুক পুরোনো দিনের স্টাইল
সাসপেন্ডার দিবস: ফ্যাশনে ফিরুক পুরোনো দিনের স্টাইল
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক