নতুন সরকারকে পেন বাংলাদেশের অভিনন্দন, নাগরিক স্বাধীনতা নিশ্চিতের আহ্বান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার গঠন করায় নবনির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছে লেখক ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন বাংলাদেশ।  

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিবৃতিতে অভিনন্দন জানানোর পাশাপাশি দেশে নাগরিকদের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানায় সংগঠনটি। 

বিবৃতিতে পেন বাংলাদেশ উল্লেখ করে, গণতান্ত্রিক উত্তরণে জনগণের বিপুল সমর্থন যেমন সরকারের বৈধতা নিশ্চিত করেছে, তেমনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করা, জনআস্থা ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয় ক্ষমতা ও সাংবিধানিক অধিকারের ভারসাম্য পুনর্গঠনের দায়িত্বও বাড়িয়েছে। 

সংগঠনটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে লেখক, সাংবাদিক, শিক্ষক ও অনলাইন মতামত-দাতাদের গ্রেফতার ও হয়রানির ঘটনা ঘটেছে। পাশাপাশি সহিংসতার ঘটনাগুলো এমন এক পরিবেশ তৈরি করেছে, যেখানে সাংবিধানিক গণতন্ত্রের চেতনাকে ক্ষতিগ্রস্ত করেছে। 

গণতান্ত্রিক পুনর্গঠনের স্বার্থে পেন বাংলাদেশ কয়েকটি দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে— শান্তিপূর্ণ মতপ্রকাশের কারণে আটক সব লেখক, সাংবাদিক ও অধিকারকর্মীর মুক্তি; সাম্প্রতিক সময়ে নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগের স্বচ্ছ ও স্বাধীন তদন্ত; অস্পষ্ট বা বিস্তৃত ধারায় মতপ্রকাশকে অপরাধ হিসেবে বিবেচনা করে এমন দমনমূলক আইনের সংস্কার; এবং গণমাধ্যমের স্বাধীনতা, সৃজনশীলতার স্বাধীনতা ও ডিজিটাল অধিকার সুরক্ষায় প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা।  

পেন বাংলাদেশ জানায়, তারা মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা, ঝুঁকিতে থাকা লেখকদের সহায়তা এবং অধিকারভিত্তিক শাসনব্যবস্থা শক্তিশালী করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যাবে। 

/এসটি/ 
সম্পর্কিত
লিফট রেখে ছয় তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
নতুন ৪ সদস্যকে সঙ্গে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
সর্বশেষ খবর
ট্যুর গ্রুপের প্যাকেজে কী কী থাকে?
ট্যুর গ্রুপের প্যাকেজে কী কী থাকে?
হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি সোমবার: পেজেশকিয়ান
হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি সোমবার: পেজেশকিয়ান
জামদানির সুতার কাউন্ট কী, শাড়ির মান বুঝতে কেন গুরুত্বপূর্ণ
জামদানির সুতার কাউন্ট কী, শাড়ির মান বুঝতে কেন গুরুত্বপূর্ণ
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে কেন সহযোগিতা করছেন না ট্রাম্প?
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে কেন সহযোগিতা করছেন না ট্রাম্প?
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়