জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২২

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক চব্বিশের জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

এর আগে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘‘২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনকারী ছাত্রজনতার ওপর যে ব্যাপক হারে গণহত্যা চালানো হয়েছিল, এর মাস্টারমাইন্ডদের মধ্যে অন্যতম হলেন— সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক। কারণ তারা দুজনই আইসিটির দায়িত্বে ছিলেন। আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংঘটনে সর্বাত্মক সহযোগিতা করেন তারা।’’

তাজুল ইসলাম বলেন, ‘‘গণহত্যায় সহায়তার ব্যাপারে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে শলাপরামর্শ করেছেন পলক। তারা নানা ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছেন। এ মামলায় আমরা সেসব প্রমাণাদি তুলে এনেছি।’’

তিনি আরও বলেন, ‘‘ইন্টারনেট বন্ধের মাধ্যমে বিশ্ববাসীর কাছ থেকে গণহত্যার খবর আড়ালের চেষ্টা করেছিলেন আসামিরা। এছাড়া তারা হত্যাকাণ্ডের পরিকল্পনায় সরাসরি অংশ নিয়েছেন। সাক্ষ্যপ্রমাণের মধ্য দিয়ে এসব তুলে এনে প্রসিকিউশনের পক্ষে আমরা সূচনা বক্তব্য উপস্থাপন করেছি।’’

আগামী ২৫ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন সাংবাদিক ফারজানা রুপার সন্তানরা
অগ্রাধিকার ভিত্তিতে শাপলা চত্বর গণহত্যা মামলার বিচার হবে: চিফ প্রসিকিউটর
ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ