দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ, ফেলে যাওয়া ব্যাগে মিললো ককটেল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১১

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শাহ আলম (৩৩) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে পাঁচটি ককটেল ও একটি বোমা জব্দ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালীতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ছুরিকাঘাতে আহত শাহ আলম যাত্রাবাড়ী থানার পরিবহন শাখায় কর্মরত রয়েছেন।

যাত্রাবাড়ী থানার এসআই মো. সাহিদুর রহমান জানান, সকাল থেকে যাত্রাবাড়ী কুতুবখালী পকেটগেট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিলো তারা। তিনি বাদেও চার থেকে পাঁচজন পুলিশ সদস্য সেখানে ডিউটি করছিলো। দুপুরের দিকে চারজন যুবক দু’টি ব্যাগ হাতে পকেটগেটের সামনে দিয়ে যাচ্ছিলো। তাদের সন্দেহ হলে কনস্টেবল শাহ আলম তাদের ব্যাগ তল্লাশি করতে যান। এ সময় এক যুবক কোমর থেকে ছুরি বের করে শাহ আলমের কপালের বাম পাশে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় পুলিশ সদস্যরা তাদের পিছু নেয়। এমতাবস্থায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই চার যুবক পালিয়ে যায়।

সহিদুর রহমান বলেন, “তাদের ফেলে যাওয়া ব্যাগের মধ্যে একটি বোমা ও পাঁচটি ককটেল পাওয়া গেছে। সেগুলো বোম্ব ডিসপোজাল ইউনিটের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।”

ছুরিকাঘাতে আহত শাহ আলমকে প্রথমে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাকে তাকে ঢামেকে নিয়ে আসা হয়।

ঢামেকের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত পুলিশ সদস্যের কপালের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। মাথার সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

/এআইবি/আইএ/এবিএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম