রাজধানীতে ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা গুলিবিদ্ধ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১২

রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথ এলাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে মো. শফিকুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বসুন্ধরা শপিং মলের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। 

আহত শফিকুর রহমান ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক। তিনি মূলত জুতার ব্যবসার সঙ্গে জড়িত এবং ওই এলাকার বিভিন্ন দোকানে জুতা সরবরাহ করেন। আহতকে হাসপাতালে নিয়ে আসা শাহপরান এই তথ্য জানান। 

আহত অবস্থায় তাকে প্রথমে দ্রুত স্থানীয় কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত শফিকুর বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গুলিটি তার বাম হাতের তালুতে বিদ্ধ হয়েছে। 

শফিকুর রহমান কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সিদলাই গ্রামের মৃত মফিদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করেন। হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

/আইএ/এআইবি/এসটি/  
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান