হাজারীবাগে বাসায় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৯

রাজধানীর হাজারীবাগের একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে হাজারীবাগের পূর্ব রায়েরবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

দগ্ধরা হলেন, নশেখ রোমান ( ৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), ছেলে রুহান (৩) ও শ্যালক অপু (২৩)।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধ রোমানের ভাই মো. মামুন জানান, হাজারীবাগ থানাধীন পূর্ব রায়েরবাজার এলাকার জাহানারা ভেলির ৬ তলা ভবনের নিচ তলায় থাকতো রোমানের পরিবার। প্রতিদিনের ন্যায় সেহরির জন্য রান্না করতে সোমবার ভোরে উঠেন পিংকি। তিনি গ্যাসের চুলা জ্বালানোর জন্য ম্যাচ জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে বাসাটিতে থাকা সবাই দগ্ধ হন। 
পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে রোমানের শরীরের ৭০ শতাংশ, পিংকি আক্তারের শরীরের ৭৫ শতাংশ, রুহানের শরীরের ৩৫ ও অপুর শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।”

দগ্ধ রোমানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করেন। পরিবার নিয়ে রায়েরবাজার ভাড়া বাসায় থাকেন।

/আইএ/এআইবি/এবিএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের