সার্জেন্টকে ধর্ষণের অভিযোগে মামলা, ভূমি ব্যবসায়ী পাঁচ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে করা মামলায় জাহিদুল ইসলাম জাহিদ খান নামে এক ভূমি ব্যবসায়ীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং প্রতারণার মাধ্যমে ১৫ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি লালবাগ থানায় মামলা করেন লালবাগ বিভাগের এক নারী সার্জেন্ট। মামলা দায়েরের পর জাহিদ খানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

এরপর গত ১৮ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আব্দুর রাজ্জাক খান আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। এদিন আসামিকে আদালতে হাজির করা হলে তার পক্ষে অ্যাডভোকেট সাকিব আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মেট্রিমনি অ্যাপের মাধ্যমে গত বছরের ৫ নভেম্বর বাদী ও আসামির পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং বিয়ের বিষয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা হয়। অভিযোগ রয়েছে, এই সম্পর্কের সুযোগ নিয়ে আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ওই নারী সার্জেন্টকে ধর্ষণ করেন।

এছাড়া ব্যবসার জন্য গাড়ি কেনার কথা বলে বিভিন্ন সময় বাদীর কাছ থেকে মোট ১৫ লাখ ৬৯ হাজার টাকা নেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার বিবরণে আরও বলা হয়, সর্বশেষ গত ৩ ফেব্রুয়ারি আসামি বাদীকে ধর্ষণ করেন। এ ঘটনায় বাদী লালবাগ থানায় মামলা দায়ের করেন।

/এএসএ/এম/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম