ফেসবুকে সমালোচনার পর বইমেলার উদ্বোধনী দিনে পরিষ্কার হলো উদ্যানের লেক 

ঢাবি প্রতিনিধি 
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৯

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোহরাওয়ার্দী উদ্যানের লেকের আবর্জনা নিয়ে তীব্র সমালোচনার পর অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনের দিনেই লেক পরিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সরেজমিনে উদ্যান এলাকায় পরিচ্ছন্নতার এই চিত্র দেখা যায়। 

বিগত কয়েক দিন ধরে লেকের নোংরা পরিবেশ নিয়ে ফেসবুকে ছবি ও ভিডিওসহ ব্যাপক সমালোচনা চলছিল। এর প্রেক্ষিতেই আজ বিকাল ৪টার দিকে দেখা যায়, লেকটি গত কয়েক দিনের তুলনায় অনেকটাই পরিচ্ছন্ন। লেকের পানিতে ভাসমান আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সভাপতি এবং মিতালী প্রেস অ্যান্ড পাবলিকেশন্সের স্বত্বাধিকারী রেজাউল করিম বাদশাহ বাংলা ট্রিবিউনকে বলেন, “মূলত আয়োজক কমিটিই এই লেক পরিষ্কারের উদ্যোগ নিয়েছে। গত বছরও একই রকম অপরিষ্কার ছিল, তবে মেলার দিন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল।” 

এদিকে আজ মেলার প্রথম দিনে দর্শনার্থী ও বইপ্রেমীদের উপস্থিতি গত বছরগুলোর তুলনায় কিছুটা কম দেখা গেছে। সংশ্লিষ্টদের ধারণা, পবিত্র রমজান মাসে মেলা শুরু হওয়ায় উপস্থিতিতে এর প্রভাব পড়েছে। এছাড়া মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলেও সোহরাওয়ার্দী উদ্যান অংশে বেশকিছু স্টলের নির্মাণকাজ এখনও অসমাপ্ত রয়ে গেছে। অনেক স্টলেই এখনও বই সাজানোর কাজ চলছে। 

/এসটি/ 
সম্পর্কিত
অবৈধ স্থাপনা উচ্ছেদে সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ অভিযান
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?