সদ্য বিদায়ী উপদেষ্টা আদিলুর রহমানকে বিমানবন্দরে ‘হয়রানির’ অভিযোগ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ মার্চ ২০২৬, ১৮:০৪আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৮:০৪

অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী উপদেষ্টা ও মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খানকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে। সোমবার (২ মার্চ) নেপাল যাওয়ার পথে ইমিগ্রেশনে এই ঘটনা ঘটে বলে তার ঘনিষ্ঠরা দাবি করেছেন। 

আদিলুর রহমানের ঘনিষ্ঠরা সাংবাদিকদের জানায়, নেপালের জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যোগ দিতে তিনি সোমবার বিমানবন্দরে যান। ইমিগ্রেশনে পৌঁছালে সেখানে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন কর্মকর্তা তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে থাকেন। সদ্য বিদায়ী উপদেষ্টা পরিচয় দেওয়ার পরও তাকে অযাচিতভাবে প্রশ্ন করা হয় এবং তার গন্তব্য সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার পরেও তাকে অপেক্ষা করানো হয়। একজন সাবেক উপদেষ্টার সঙ্গে এ ধরনের আচরণে বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

তবে হয়রানির এই অভিযোগ অস্বীকার করেছেন বিমানবন্দরে কর্মরত স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারা। বাংলা ট্রিবিউনকে তারা জানান, তাকে কোনও প্রকার হয়রানি করা হয়নি বা দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়নি। যথাযথ নিয়ম মেনে রুটিনমাফিক কাজ করেছেন ইমিগ্রেশন কর্মকর্তারা। 

উল্লেখ্য, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আদিলুর রহমান খান নেপাল যাওয়ার জন্য বোর্ডিং পাস সংগ্রহ করেছেন। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
শাহজালালের আমদানি কার্গোতে স্ক্যানার নেই ১০ মাস
স্বর্ণ চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি 
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?