প্রধানমন্ত্রীসহ ভিআইপিদের প্রটোকলবিহীন চলাচল: বেড়েছে যানবাহনের গতি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মার্চ ২০২৬, ১৫:০০আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৫:০৩

প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) প্রটোকল ছাড়া চলাচলের কারণে রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহনের গতি প্রকৃতি সংক্রান্ত এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান ভিভিআইপি প্রটোকল কমিয়ে সাধারণ মানুষের মতো ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন। তার এই দৃষ্টান্ত অনুসরণ করছেন রাষ্ট্রপতি, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরাও। ফলে প্রটোকলের জন্য দীর্ঘ সময় সড়ক আটকে রাখার প্রথা বন্ধ হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, আগে রাজধানীতে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার, যা ছিল প্রায় মানুষের হেঁটে চলার গতির সমান। কিন্তু গত ১৪ দিনের পর্যবেক্ষণে দেখা গেছে, প্রটোকল বিহীন চলাচলের কারণে যানবাহনের গড় গতি বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। অর্থাৎ গত দুই সপ্তাহে সড়কে যানবাহনের গতি ১৭ শতাংশের বেশি বেড়েছে। 

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রতিবেদনটি প্রধানমন্ত্রী দেখেছেন।  

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা