সাবেক এএসপি জিয়াউরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৬, ১৬:১৯আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৬:১৯

দুর্নীতির মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারি পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, জিয়াউর রহমান এবং জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধে ৬৭ লাখ ৫৭ হাজার ১৬৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ২০ লাখ ৫১ হাজার ২১২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় গত ১ ডিসেম্বর এ দু’জনের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি সঞ্চিতার মূল আয়কর নথির শুরু হতে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা প্রয়োজন।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?