পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম মিডিয়ায় প্রকাশের নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৬, ১৩:২৬আপডেট : ০৪ মার্চ ২০২৬, ২১:৫৬

পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম মিডিয়ায় প্রকাশ না করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একইসঙ্গে যেকোনও পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরে জনগণের জানার জন্য তা মিডিয়ায় প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ। তাকে সহযোগিতা করেন সঞ্জয় মন্ডল। পরিবেশ অধিদফতরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মুনতাসির উদ্দিন আহমেদ।

শুনানিকালে মনজিল মোরশেদ বলেন, “পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানগুলোর সম্মান রক্ষার্থে সেগুলোর নাম না প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ অধিদফতর। ২০২২ সালের এপ্রিলে এ সংক্রান্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে এ সিদ্ধান্ত আইন লঙ্ঘন করেছে। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৪(২) ধারায় এবং তথ্য অধিকার আইন ২০০৯ এর ৬(১) ধারায় সুস্পষ্ট বিধান রয়েছে, কিন্তু ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কর্তৃপক্ষ সিদ্ধান্তটি নেয়।”

তিনি আরও বলেন, “পরিবেশ অধিদফতরের দায়িত্ব হলো দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া। যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রকাশ করা। কিন্তু, তা না করে তারা একটি সিদ্ধান্ত নিলো যা আমাদের পরিবেশ এর বিধান পরিপন্থি। অবৈধ সিদ্ধান্তের মাধ্যমে ব্যবসায়ীদের সুযোগ করে দিয়েছেন।”

শুনানিতে পরিবেশ অধিদফতরের আইনজীবী মুনতাসির উদ্দিন বলেন, “বর্তমানে পরিবেশ অধিদফতর দূষণকারীদের নাম প্রকাশ করছে।” কিন্তু, আদালতের চাহিদা অনুসারে ওই সময়কালে দূষণকারীদের নাম প্রকাশ করেছেন সেরকম কোন তথ্য দিতে পারেননি এ আইনজীবী।

এর আগে ২০২২ সালে পরিবেশ অধিদফতর সিদ্ধান্ত নেয়, যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে সেগুলোর নাম মিডিয়ায় প্রকাশ করা হবে না। পত্রিকায় এ মর্মে রিপোর্ট প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ একটি রিট করে। সেই রিটে উক্ত সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

রিটটি আইনজীবী মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী। মামলার বিবাদীরা হলেন পরিবেশ সচিব, তথ্য সচিব, ডিজি পরিবেশ অধিদফতরসহ মোট পাঁচজন।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ১৩ জুন রুল জারি করে অধিদফতরের উক্ত সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দূষণকারী প্রতিষ্ঠানদের নাম প্রকাশের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। যার ধারাবাহিকতায় রুল যথাযথ ঘোষণা করে রায় দিলেন আদালত এবং রায়ে সরকারের সিদ্ধান্ত দূষণকারীদের নাম না প্রকাশ করাকে বেআইনি ও বাতিল ঘোষণা করলেন আদালত।

/বিআই/এবিএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের