গৃহস্থালি কাজে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান

ঢাবি প্রতিনিধি  
০৪ মার্চ ২০২৬, ১৬:৫৬আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৬:৫৬

নারীর অবৈতনিক গৃহস্থালি ও পরিচর্যা কাজের স্বীকৃতি এবং দায়িত্বের ন্যায্য বণ্টন নিশ্চিত করতে তরুণদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

“সময় এসেছে পরিবর্তনের: অবৈতনিক পরিচর্যা-সংস্কৃতি রূপান্তরে তরুণদের ভূমিকা”শীর্ষক এক আলোচনা সভা থেকে এ আহ্বান জানানো হয়।

বুধবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকদের মতে, সামাজিক ধ্যানধারণা ও পারিবারিক দায়িত্ব বণ্টনের কাঠামোগত পরিবর্তন ছাড়া নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণ ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব নয়।

আলোচনায় সভায় জানানো হয়, বাংলাদেশে নারীরা এখনও অবৈতনিক গৃহস্থালি ও পরিচর্যা কাজে পুরুষদের তুলনায় বহুগুণ বেশি সময় ব্যয় করেন, যা তাদের শিক্ষা, আয়মুখী কাজ ও সামাজিক অংশগ্রহণের সুযোগ সীমিত করে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণ প্রায় ৩৬ শতাংশ, যেখানে পুরুষদের অংশগ্রহণ ৮০ শতাংশের বেশি। বক্তারা বলেন, এই বৈষম্য দূর না হলে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক অতনূ রাব্বানি বলেন, বিয়ে বা প্রথম সন্তান হওয়ার আগে শ্রমবাজারে নারী ও পুরুষের আয়ে তেমন পার্থক্য থাকে না। তবে সন্তান হওয়ার পর চিত্র বদলে যায়। উদাহরণ দিয়ে তিনি জানান, ডেনমার্কে প্রথম সন্তান জন্মের পাঁচ বছর পর স্বামী-স্ত্রীর আয়ের পার্থক্য দাঁড়ায় ২৯ শতাংশ; সুইডেনে এ হার প্রায় ২০ শতাংশ। তার মতে, বাংলাদেশে এই বৈষম্য আরও প্রকট।

তিনি বলেন, পরিবারে সন্তানের পেছনে সময় দেওয়ার সিদ্ধান্ত নিতে হলে জৈবিক ও সামাজিক কারণে নারীদেরই শ্রমবাজার থেকে দীর্ঘ সময়ের জন্য সরে আসতে হয়। অনেক ক্ষেত্রে পুরুষ কর্মীদেরও দিনে ১২ ঘণ্টার বেশি কাজ করতে হয়, ফলে পরিবারের ভেতরে কাজের সুষম বণ্টন ব্যাহত হয় এবং শেষ পর্যন্ত নারীরাই কর্মক্ষেত্র থেকে সরে যেতে বাধ্য হন।

অধ্যাপক রাব্বানি বলেন, শুধু সচেতনতা বা মানসিকতার পরিবর্তন দিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; অর্থনৈতিক ও কাঠামোগত সমস্যার সমাধান প্রয়োজন।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আইআরবিডি কোঅর্ডিনেটর তাওফিকুল ইসলাম খান বলেন, নীতি প্রণয়নের আগে মানুষের চাহিদা বোঝা জরুরি। যেসব দেশে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণ ৭০ শতাংশের বেশি, সেসব দেশ উন্নয়নে এগিয়ে। বাংলাদেশে এ হার প্রায় ৩৫ শতাংশ; তা বাড়াতে না পারলে সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি বলেন, আর্থসামাজিক উন্নয়নে নারীর অবদান ও সীমাবদ্ধতা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ছেলেরা বাইরে কাজ করবে আর মেয়েরা ঘরে—এই ধারণা সমাজে গভীরভাবে প্রোথিত। এ জায়গা থেকে বের হয়ে আসতে মিডিয়ার ভূমিকা জরুরি বলে উল্লেখ করেন তিনি।

কর্মসূচিতে সৃজনশীল মাইম পরিবেশনা, তথ্যচিত্র প্রদর্শনী, উন্মুক্ত সংলাপ, আলোকচিত্র ও শিল্পকর্ম প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ, গবেষক, শিক্ষক, সাংবাদিক ও শিল্পীরা অংশ নেন।

আয়োজকরা জানান, তরুণদের—বিশেষ করে তরুণ পুরুষদের—সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে গৃহস্থালি ও পরিচর্যা কাজকে যৌথ সামাজিক দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করাই এ উদ্যোগের লক্ষ্য।

/এম/  
সম্পর্কিত
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢামেকে গৃহকর্মীর মরদেহ ফেলে যাওয়া ৩ জন রিমান্ড শেষে কারাগারে
সর্বশেষ খবর
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার: এইচআরএসএসের নিন্দা
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার: এইচআরএসএসের নিন্দা
মেসির হংকং-কাণ্ডে ক্ষুব্ধ চীন, বাতিল আর্জেন্টিনার দুই ম্যাচ
মেসির হংকং-কাণ্ডে ক্ষুব্ধ চীন, বাতিল আর্জেন্টিনার দুই ম্যাচ
অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক