চিত্রনায়িকা শিমু হত্যা মামলা: স্বামীসহ দুই আসামির জামিন আবেদন নাকচ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ মার্চ ২০২৬, ১৬:০৯আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৬:০৯

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার সহযোগী এস এম ফরহাদের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মী এই আদেশ প্রদান করেন। 

আদালত সূত্রে জানা গেছে, এদিন আসামিপক্ষের আইনজীবী মাসুম মিয়া জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আক্তার হোসেন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন বলে নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী শফিকুল ইসলাম। 

আজ মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারিত থাকলেও রাষ্ট্রপক্ষ কোনও সাক্ষী হাজির করতে পারেনি। এ কারণে আদালত আগামী ১৫ এপ্রিল সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন। উল্লেখ্য, এই মামলায় এখন পর্যন্ত মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। 

২০২২ সালের ১৭ জানুয়ারি কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলীপুর ব্রিজের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় রাইমা ইসলাম শিমুর মৃতদেহ উদ্ধার করা হয়। আঙ্গুলের ছাপ ও তথ্যপ্রযুক্তির সাহায্যে শনাক্ত করার পর জানা যায়, নিহত নারী ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ রাইমা ইসলাম শিমু। দাম্পত্য কলহের জেরে ওই বছরের ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৭টা থেকে ৮টার মধ্যে তিনি নিজ বাসায় খুনের শিকার হন।

হত্যার ঘটনায় শিমুর ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ২০২২ সালের ২৯ আগস্ট স্বামী নোবেল ও তার বন্ধু ফরহাদকে অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। একই বছরের ২৯ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। 

/এএসএ/এসটি/ 
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান