ভারতীয় হাইকমিশনের ইফতারে রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের মিলনমেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৬, ২০:১৮আপডেট : ০৭ মার্চ ২০২৬, ২০:১৮

ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) রাজধানীর হোটেল রূপসী বাংলার গ্র্যান্ড বলরুমে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

রাজনীতিবিদ, কূটনীতিক, সাংবাদিক, ধর্মীয় নেতাসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত হয়। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং তার সহধর্মিনী মানু ভার্মার আমন্ত্রণে ইফতারে অংশ নেন সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, বিএনপি, জামায়াত, এনসিপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা। 

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান টুকু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, জাতীয় সংসদের হুইপ আসাদুল হাবিব দুলু, প্রধানমন্ত্রীর সহকারী উপদেষ্টা মাহাদী আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ও বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মাশরুর মাওলা, স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা, কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স, ঢাকা-১২ আসনের জামাতের এমপি সাইফুল আলম খান মিলন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ইফতার মাহফিলে অংশ নেন।

জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সমকাল সম্পাদক একে আজাদ চৌধুরী, দৈনিক যুগান্তর সম্পাদক আব্দুল হাই সিকদার, নয়া দিগন্ত সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রধানও ইফতার মাহফিলে অংশ নেন।

/এমকে/এবিএম/
সম্পর্কিত
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির 
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ