স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করে যাবে ভারত: হাইকমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৬, ২২:৫৩আপডেট : ০৭ মার্চ ২০২৬, ২২:৫৩

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, “ভারত সব সময় গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও সমর্থন করে যাবে।” শনিবার (৭ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজনীতিবিদ, কূটনীতিক, সাংবাদিক, ধর্মীয় নেতাসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনদের সম্মানে ভারতীয় হাইকমিশন এ ইফতারের আয়োজন করে। 

প্রণয় ভার্মা বলেন, “আজ আমরা এখানে সমবেত হওয়ার সময় আমাদের বন্ধুত্বের দৃঢ় বন্ধনের কথা স্মরণ করি। একইসঙ্গে ভারত ও বাংলাদেশের গভীর সামাজিক এবং পারিবারিক সম্পর্ক আমাদের দ্বি-পক্ষীয় সম্পর্ককে সত্যিকার অর্থে জনকেন্দ্রিক করে তুলেছে।”

ভারতীয় রাষ্ট্রদূত আরও বলেন, “আমাদের দু’দেশের মধ্যে সমৃদ্ধ ইতিহাস এবং গভীর সাংস্কৃতিক সংযোগ রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভাগাভাগি করা ত্যাগের অমোচনীয় স্মৃতি আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে রেখেছে। আজ দুটি প্রাণবন্ত ও দূরদর্শী সমাজ হিসেবে আমরা একটি আশাব্যঞ্জক ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি। শুধু আমাদের দু’দেশের জন্য নয় বরং, বৃহত্তর অঞ্চলের জন্যও সম্মিলিত সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে।”

এ সময় তিনি উপস্থিত সবার প্রতি এবং রমজান মাস পালনকারী বাংলাদেশের সব ভাই-বোনের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “এ পবিত্র মাস সবার জন্য সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক এবং সহানুভূতি, করুণা ও অন্তর্ভুক্তির মতো মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করুক।”

/এসও/এবিএম/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ: চিফ হুইপ
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ