নারী দিবসে এমএইচএম প্ল্যাটফর্ম বাংলাদেশের ‘বিনিময়ে প্রাপ্তি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ মার্চ ২০২৬, ২১:০৩আপডেট : ০৮ মার্চ ২০২৬, ২১:০৩

আন্তর্জাতিক নারী দিবসের ১১৫তম বছর উদযাপন করেছে এমএইচএম প্ল্যাটফর্ম বাংলাদেশ। এবারের বৈশ্বিক আহ্বান ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার— সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই মূল সুরের সাথে একাত্ম হয়ে এমএইচএম প্ল্যাটফর্ম বাংলাদেশ ‘বিনিময়ে প্রাপ্তি’ দর্শনের মাধ্যমে এক নতুন পথচলা শুরু করছে। 

নারী দিবস উপলক্ষে এমএইচএম প্ল্যাটফর্ম বাংলাদেশের চেয়ারপারসন হাসিন জাহান এসব কথা জানান। 

তিনি জানান, একটি সমতাপূর্ণ পৃথিবী গড়ে তুলতে আমাদের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ও আচরণে পরিবর্তন আনা জরুরি। আমাদের দর্শনের মূল কথাটি অনেক গভীর। আমরা যখন সচেতনভাবে ইতিবাচক পরিবর্তনের জন্য কোনো আচরণ বা নীরবতা ‘ত্যাগ’ করবো, তখনই আমরা নিজের জন্য, নারীদের জন্য এবং সর্বোপরি সমাজের জন্য ভালো কিছু ‘অর্জন করবো’। 

এখনই সোচ্চার হওয়ার আহ্বান এমএইচএম প্ল্যাটফর্ম বাংলাদেশের 

বাংলাদেশের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে ঢাকার নিম্নআয়ের জনবসতি এলাকা পর্যন্ত ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষা বা ‘মেনস্ট্রুয়াল জাস্টিস’ আজও এক নীরব লড়াই। পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশের প্রায় ৩০ শতাংশ স্কুলছাত্রী ঋতুকালীন বা পিরিয়ডের কারণে মাসে গড়ে ২ দশমিক ৫ দিন স্কুলে অনুপস্থিত থাকে।  

জলবায়ু পরিবর্তনের ফলে পানির উৎস নির্মূল হওয়ায় নারীদের ওপর বিরূপ প্রভাব বাড়ছে।  

শারীরিক ও মানসিকভাবে অসমর্থ নারীরা আরও বেশি বৈষম্যের শিকার হচ্ছেন; তাদের জন্য উপযুক্ত স্যানিটেশন সুবিধা পাওয়ার সম্ভাবনা সাধারণের তুলনায় অনেক কম বা অপর্যাপ্ত। 

কী করতে হবে তার দিকনির্দেশনা দিয়েছে এমএইচএম প্ল্যাটফর্ম বাংলাদেশ 

হাসিন জাহান বলেন, এমএইচএম প্ল্যাটফর্ম বাংলাদেশের ৩ বছরের রোডম্যাপের মাধ্যমে আমরা এসব চ্যালেঞ্জগুলো মোকাবিলা করছি। আন্তর্জাতিক নারী দিবসে আমাদের বিশেষ অনুরোধ—  

নীরবতা ভেঙে সোচ্চার হোন: বৈষম্যের বিরুদ্ধে নীরবতা ভাঙলে নারীরা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরও সক্রিয় হতে পারেন। 

ভুল ধারণা দূর করে সঠিক তথ্য জানুন: প্রজনন স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও মিথ দূর করে সঠিক জ্ঞান ছড়িয়ে দিন। 

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মিত হোক: আমাদের কেবল শৌচাগার বানালেই হবে না, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষম এবং নারী ও প্রতিবন্ধীবান্ধব স্যানিটেশন নিশ্চিত করতে হবে। কারণ জলবায়ু সংকট একটি জেন্ডার সংকটও বটে। 

তরুণ নেতৃত্ব ও পুরুষের সহযোগিতা বৃদ্ধি করি: মাসিক স্বাস্থ্য শুধু নারীর ইস্যু নয়; এটি সামাজিক ন্যায়বিচারের অংশ। তরুণ ও পুরুষদের ইতিবাচক অংশগ্রহণ এই পরিবর্তনকে টেকসই করে। 

বাজেট ও নীতিতে অগ্রাধিকার নিশ্চিত করি: স্থানীয় সরকার ও জাতীয় বাজেটে এমএইচএম অন্তর্ভুক্ত করা জরুরি— কারণ টেকসই পরিবর্তনের জন্য প্রয়োজন নীতিগত স্বীকৃতি ও আর্থিক বরাদ্দ। 

তিনি জানান, নারীরা যখন তাদের স্বাস্থ্যের ওপর নিয়ন্ত্রণ পান, তখন পরিবারগুলো শক্তিশালী হয় এবং পুরো সমাজ প্রগতির পথে এগিয়ে যায়। বাংলাদেশের সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদ অনুযায়ী সমতা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সবার আইনগত দায়িত্ব। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
পলাতক নারী কয়েদি মোহাম্মদপুর থেকে গ্রেফতার
নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা, নারী হকির ইতিহাসে সেরা সাফল্য
সর্বশেষ খবর
গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালালেন আসামি
গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালালেন আসামি
পচে গেলো ৫৭ হাজার বস্তা আলু, কৃষকের মাথায় হাত
পচে গেলো ৫৭ হাজার বস্তা আলু, কৃষকের মাথায় হাত
মাইলস্টোন দুর্ঘটনার পরও বদলায়নি কিছুই, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অগ্রগতি নেই
মাইলস্টোন দুর্ঘটনার পরও বদলায়নি কিছুই, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অগ্রগতি নেই
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন