মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মার্চ ২০২৬, ১৭:২২আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৭:২২

রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় একটি ১১ তলা বাণিজ্যিক ভবনে লাগা আগুন দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং বিকাল ৩টা ২২ মিনিটে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে এই আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভবনটি থেকে মোট ২৪ জনকে জীবিত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছেন। 

উদ্ধার অভিযানে এক নারীকে আহত অবস্থায় পাওয়া গেলে তাকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার আঘাতের প্রকৃতি বা বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
দুর্ঘটনার পর ট্রাকে আটকে ছিলেন চালক, ‘৯৯৯’-এ ফোনে উদ্ধার
বাসাবোতে তুলার গোডাউনে আগুন
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?