ইফতারে গিয়ে আটক পিরোজপুরের সাবেক এমপি শাহ আলম কারামুক্ত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মার্চ ২০২৬, ১৮:০৪আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৮:০৪

আদালতের মুক্তির নির্দেশের পর কারামুক্ত হয়েছেন ঢাকায় ইফতার আয়োজনে যোগ দিতে গিয়ে আটক হওয়া পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ আলম। মঙ্গলবার (১০ মার্চ) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। 

শাহ আলমের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শাহ আলমের বিরুদ্ধে কোনও অভিযোগ, জিডি বা মামলা নেই— এ মর্মে রমনা মডেল থানার এসআই নবী হোসেন আদালতে প্রতিবেদন জমা দেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে রিলিজ অর্ডার দেন। আজ তিনি কারামুক্ত হয়েছেন।” 

গত শনিবার বিকালে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গেলে উপস্থিত লোকজন তাকে চিনতে পেরে বিক্ষোভ শুরু করেন। এ সময় সেখানে উত্তেজনা তৈরি হলে স্থানীয়রা রমনা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। 

শাহ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

/এএসএ/এমএএল/এসটি/ 
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম