মনিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষসহ তিন জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৬, ১৫:৩৭আপডেট : ১১ মার্চ ২০২৬, ১৫:৩৭

দুর্নীতির অভিযোগ থাকায় মনিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেন, তার স্ত্রী আঞ্জুমান আরা খাতুনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকায় জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডুরও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ এসেছে।

বুধবার (১১ মার্চ) দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল   জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এতথ্য নিশ্চিত করেন। ফরহাদ দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন কমিশনের সহকারী পরিচালক সাইদুল ইসলাম।

আবেদনে বলা হয়, ফরহাদ হোসেন এবং প্রতিষ্ঠানটির অফিস সহকারী হুমায়ুন কবীর ও অন্যদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগের অনুসন্ধান চলছে।  ফরহাদ হোসেন ও তার স্ত্রী আঞ্জুমান আরা খাতুন দেশ ছেড়ে বিদেশ পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা পালিয়ে গেলে অনুসন্ধান কাজ বিঘ্নিত হবে মর্মে প্রতীয়মান হয়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

সাধন কুন্ডুর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন কমিশনের সহকারী পরিচালক আনোয়ার হোসেন।

আবেদনে বলা হয়, সাধন কুন্ডুর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সম্পদ বিবরণী যাচাই বা অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়।  বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান প্রয়োজন।

/এএসএ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান