রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের দীর্ঘ সারি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মার্চ ২০২৬, ১৮:১৭আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৮:১৭

পবিত্র রমজান মাসের দ্বিতীয় সপ্তাহে এসে রাজধানীর যানজট পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের পর থেকে শহরের প্রায় প্রতিটি প্রধান সড়কে যানবাহনের দীর্ঘ সারি ও তীব্র যানজট লক্ষ্য করা গেছে। বিশেষ করে সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিন হওয়ায় অফিস ছুটির পর ঘরমুখো মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর শাহবাগ, ধানমন্ডি, পল্টন, ফার্মগেট, মিরপুর রোড, শ্যামলী, মহাখালী, বনানী, রামপুরা, বাড্ডা ও মালিবাগ এলাকায় ট্রাফিক সিগন্যালগুলো দীর্ঘক্ষণ আটকে থাকছে। অনেক জায়গায় সিগন্যাল ছাড়লেও ধীরগতির কারণে গাড়ি এগোতে পারছে না। ঘণ্টার পর ঘণ্টা বাসে বা সিএনজিতে বসে থেকে ক্লান্ত হয়ে পড়ছেন যাত্রীরা। 

যাত্রীরা অভিযোগ করেছেন, রমজানের শুরু থেকেই যানজট পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল, যা আজ চরমে পৌঁছেছে। 

পল্টন থেকে রামপুরা যাওয়ার পথে যানজটে আটকা পড়া আব্দুল কাদির বলেন, “বিজয় নগর, কাকরাইল ও মালিবাগের জট ঠেলে রামপুরা পৌঁছাতে দুই ঘণ্টার বেশি সময় লাগছে। রমজানের সেই শুরুর দিন থেকে এ অবস্থা চলছে।” অনেক যাত্রী অভিযোগ করেন, বিকাল ৩টার পর রাস্তায় নামলে ইফতারের আগে বাসায় পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানিয়েছে, ইফতারের আগে একটি নির্দিষ্ট সময়ে সব মানুষ একসঙ্গে বাসার উদ্দেশ্যে রওনা হওয়ায় রাস্তায় গাড়ির চাপ কয়েকগুণ বেড়ে যাচ্ছে। এর ফলে ট্রাফিক ব্যবস্থা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। তবে প্রতিটি মোড়ে ট্রাফিক সদস্যরা যানজট নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছেন বলে দাবি করেন তারা।  

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সর্বশেষ খবর
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল