বিদায়ের সুর বইমেলায়: শেষ সময়ে বেচাকেনা বাড়ার আশা

সুহাইল আহমদ
১২ মার্চ ২০২৬, ১৯:৪৬ আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৯:৪৬

অমর একুশে বইমেলার পর্দা নামার অপেক্ষায় রয়েছে আর মাত্র তিন দিন। বসন্তের আবহে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা শেষের বিদায়ী সুর শোনা যাচ্ছে। মেলা শেষ হওয়ার আগে পছন্দের বইগুলো সংগ্রহ করতে পাঠকদের পদচারণায় এখন মুখর হয়ে উঠেছে স্টলগুলো। 

বিকাল ও সন্ধ্যার দিকে কিছু পাঠক ও দর্শনার্থী মেলায় এলেও অন্যান্য বছরের তুলনায় উপস্থিতি তুলনামূলক কম বলে জানিয়েছেন প্রকাশক ও সংশ্লিষ্টরা। তবে শেষ সময়ে পাঠকের উপস্থিতি বাড়বে এবং বেচাকেনাও কিছুটা বাড়বে এমন আশা প্রকাশ করছেন প্রকাশকরা। 

বৃহস্পতিবার (১২ মার্চ) মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রকাশনীর স্টলে আগের চেয়ে পাঠকদের ভিড় বেড়েছে। কেউ নতুন প্রকাশিত বই দেখছেন, আবার কেউ পছন্দের লেখকের বই কিনে নিচ্ছেন। বিশেষ করে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলায় দর্শনার্থীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। 

মওলা ব্রদার্সের ব্যবস্থাপক শাহিন শিকদার বলেন, “আগের দিনগুলোর তুলনায় আজ একটু বেচাকেনা বেশি। আগে শুধু মানুষজন মেলা দেখতে আসতো, ১০০ জন আসলে ২০ জন বই ক্রয় করতো কিন্তু এখন ১০০ জন আসলে ৮০ জনই বই ক্রয় করতেছে। আশাকরি সামনে যে দিনগুলো আছে বিক্রির পরিমাণ আরও বাড়বে।” 

মুক্তধারা প্রকাশনীর বিক্রেতা আশরাফ হোসেন সিমান্ত বলেন, “মেলায় রোজার কারণে পাঠক কম আসলেও বেচাকেনা আগের চেয়ে একটু ভালো। এখন যারা আসছে সবাই বই কেনার উদ্দেশ্যেই আসছে।” সামনের দিনগুলোতে আরও বেশি বেচাকেনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

চন্দ্রবিন্দু প্রকাশনীর প্রকাশক মঈন ফারুক বলেন, “মেলার প্রথম দিকে মানুষ ঘুরতে বেশি আসলেও বই কেনার হার তুলনামূলক কম ছিল। তবে এখন শেষের দিকে এসে অনেকেই পছন্দের বই একসঙ্গে কিনছেন। আশা করছি, বাকি দিনগুলোতে বিক্রি আরও বাড়বে।” 

মেলায় ঘুরতে আসা হাবিব বলেন, “ব্যস্ততার কারণে আগে আসা হয়নি। তাই মেলা শেষ হওয়ার আগে পছন্দের কয়েকটি বই কিনতে এসেছি। এখানে এসে নতুন অনেক বইও দেখছি। লোকজন কম হলেও মনে হলো সবাই বই কেনার জন্যই আসছে।”  

পরিবার নিয়ে মেলায় আসা এক প্রকৌশলী বলেন, “বইমেলা আমাদের কাছে এক ধরনের পারিবারিক আনন্দের জায়গা।বইয়ের প্রতি আলাদা একটা আকর্ষণ রয়েছে। সন্তানদের মাঝে যেন এই প্রভাব থাকে তাই পরিবার নিয়ে এসে শিশুদের জন্যও কিছু বই কিনেছি।” 

উল্লেখ্য, মেলায় রমজানের প্রভাব থাকলেও বিকালে ও সন্ধ্যায় পাঠকদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ প্রাণ ফিরে পায়। শেষ কয়েকদিনে বেচাকেনা আরও ভালো হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। 

/এসটি/ 
সম্পর্কিত
‘একুশের’ বইমেলা জানুয়ারিতে, ঐতিহ্যের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে সমঝোতা
সর্বশেষ খবর
জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের সরিয়ে দিলো সরকার
জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের সরিয়ে দিলো সরকার
একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১
একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ: ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ: ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী