পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ইফতার করলেন ডিএনসিসি প্রশাসক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ মার্চ ২০২৬, ২২:০৩আপডেট : ১২ মার্চ ২০২৬, ২২:০৩

পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ইফতার করে তাদের কাজের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। একই সঙ্গে শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। 

বৃহস্পতিবার (১২ মার্চ) মিরপুরে ডিএনসিসি আয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রশাসক বলেন, “সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের একটি পরিচ্ছন্ন ও সবুজ শহর উপহার দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। ভোর থেকে নগর পরিচ্ছন্ন রাখা এবং মশক নিয়ন্ত্রণে যারা নিরলসভাবে কাজ করছেন, তাদের সম্মান জানাতেই এই ইফতার আয়োজন করা হয়েছে।” 

পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা আজ থেকে শপথ করবো— যার যে দায়িত্ব রয়েছে, তা আমরা সঠিকভাবে পালন করবো।” 

তিনি আরও বলেন, “যারা দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে দায়িত্ব পালনে গাফিলতি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” 

এ সময় নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য শহর গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন ডিএনসিসি প্রশাসক। 

ইফতার মাহফিলে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
যাত্রাবাড়ী থানা থেকে পালানো সেই আসামি গ্রেফতার
দ্রুত সিটি নির্বাচনের দাবি ডিএনসিসিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থীর
একদিনের অভিযান নয়, পরিচ্ছন্নতা চলমান প্রক্রিয়া: ডিএনসিসি প্রশাসক
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ