‎ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়া আমাদের কাজ: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৬, ০০:১৫আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০০:১৫

‎‎যেকোনও ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়া আমাদের সরকারের কাজ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (১২ মার্চ) কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

‎তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

‎কেবল অপারেটরদের বিভিন্ন ধরনের সমস্যার উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমরা এখন ইন্টারনেটভিত্তিক সমাজের মধ্যে ঢুকে পড়েছি।  আইপি টিভি, বিভিন্ন অনলাইন প্লাটফর্ম সারা পৃথিবীতে ক্যাবল টিভি ব্যবসাকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।

‎তিনি বলেন, প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকার যদি একটি কাঠামো দাঁড় করাতে পারে তবে ব্যবসায়ী হিসেবে আপনাদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

‎এক্ষেত্রে তথ্যমন্ত্রী বিশেষজ্ঞদের মাধ্যমে ক্যাবল  টিভি ব্যবসার প্রযুক্তিগত বিষয়গুলো উপস্থাপনের জন্য কোয়াব নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। 

‎জহির উদ্দিন স্বপন বলেন, তথ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হবে এ ধরনের শিল্পখাতের সংশ্লিষ্ট পক্ষগুলোর সমস্যা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বুঝতে চেষ্টা করা এবং সে অনুযায়ী সমাধানের চেষ্টা করা। 

‎তথ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের বিভিন্ন সমস্যার সমাধানে ভবিষ্যতেও কোয়াবের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানান।

/এসআই/এবিএম/
সম্পর্কিত
শেখ হাসিনা শুধু নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার: তথ্যমন্ত্রী 
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর
মন্ত্রিত্ব থেকে পদত্যাগ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন
সর্বশেষ খবর
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক