শেষ শুক্রবারে প্রাণবন্ত বইমেলা: সন্ধ্যায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ভোগান্তি 

ঢাবি প্রতিনিধি 
১৩ মার্চ ২০২৬, ২১:২৭আপডেট : ১৩ মার্চ ২০২৬, ২১:৩৫

অমর একুশে বইমেলার শেষ শুক্রবারে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে আগের সেই চিরচেনা ভিড় পুরোপুরি না ফিরলেও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

মেলা যখন জমে উঠছিল, ঠিক সন্ধ্যার দিকেই হঠাৎ আকাশ কালো করে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝোড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি নামলে বিপাকে পড়েন মেলায় আসা দর্শনার্থীরা। অনেক প্রকাশককে দ্রুত বই পলিথিনে মুড়িয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা যায়। বৃষ্টির কারণে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের বেশ কিছু নিচু এলাকায় পানি জমে যাওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়।

তবে ঝড়-বৃষ্টির এই বাধা সত্ত্বেও শেষ মুহূর্তের কেনাকাটা সারতে অনেক পাঠককে বৃষ্টি মাথায় নিয়েই মেলায় অবস্থান করতে দেখা গেছে। 

বৃষ্টিতে জলাবদ্ধ বইমেলা

দিনটি মেলার শেষ শুক্রবার হওয়ার পাশাপাশি ছিল পঞ্চম ‘শিশুপ্রহর’, যা মেলা প্রাঙ্গণে সকাল থেকেই প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনে।  

সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে মেলায় আসতে শুরু করে শিশুরা। বায়োস্কোপ, প্রিয় চরিত্রের গল্প আর নতুন বইয়ের ঘ্রাণে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। তবে জুমার নামাজের সময় মেলায় কিছুটা স্থবিরতা বিরাজ করলেও বিকাল ৩টার পর থেকে দর্শনার্থী ও পাঠকদের সমাগম দ্রুত বাড়তে থাকে। ইফতারের সময় ভিড় কিছুটা কমলেও মাগরিবের পর আবারও মেলা প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে ওঠে। 

মেলায় ঘুরে দেখা যায়, পাঠকেরা বিভিন্ন স্টলে গিয়ে নতুন প্রকাশিত বই দেখছেন ও কিনছেন। কেউ কেউ আবার খুঁজছেন ছাড়ের সুযোগ। বিশেষ করে উপন্যাস, গল্পসংকলন ও সমসাময়িক প্রবন্ধের বইয়ের সামনে পাঠকদের ভিড় বেশি ছিল। বিক্রি খুব বেশি না বাড়লেও প্রকাশকদের মতে, দর্শনার্থীর উপস্থিতির দিক থেকে দিনটি এবারের মেলার অন্যতম বেশি দিন। 

কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে বইমেলা

রাত্রি প্রকাশনীর প্রতিনিধি আনোয়ার হোসেন বলেন, “এবারের মেলাটা অনেকটাই আলাদা। শুরু থেকেই বেচাকেনা ও দর্শনার্থী দুটোই তুলনামূলক কম ছিল। তবে যারা আসছেন, তারা মূলত বই কিনতেই আসছেন।” 

তিনি আরও বলেন, শেষ শুক্রবার ঘিরে প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও দর্শনার্থীর উপস্থিতি ছিল সন্তোষজনক এবং বিক্রিও ভালো হয়েছে। তার ভাষায়, “এবারের বইমেলা মূলত ঐতিহ্য ধরে রাখার চেষ্টা ছিল, সেই লক্ষ্য অনেকটাই পূরণ হয়েছে।” 

উল্লেখ্য, আগামী রবিবার (১৫ মার্চ) শেষ হবে এবারের বইমেলা।  

/এসটি/ 
সম্পর্কিত
বৃষ্টির পর বাড়তে পারে তাপমাত্রা, কেমন থাকবে আবহাওয়া
ঢাকা ও চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা সংকেত জারি 
মেঘলা আকাশ, কেমন কাটবে আজকের দিন
সর্বশেষ খবর
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান