বইমেলায় গত বছরের তুলনায় বিক্রি কমেছে ৮০ শতাংশ: প্রকাশক ঐক্য 

সামশুদ্দৌজা নবাব 
১৫ মার্চ ২০২৬, ০২:১০আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০২:১০

অমর একুশে বইমেলা ২০২৬-এর পর্দা নামতে বাকি আর মাত্র এক দিন। তবে উৎসবের আমেজ ছাপিয়ে এবারের মেলা শেষ হচ্ছে প্রকাশকদের চরম হতাশা, বিশাল আর্থিক ক্ষতি আর শেষ মুহূর্তের প্রাকৃতিক দুর্যোগের ক্ষত নিয়ে। 

শনিবার (১৪ মার্চ) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘প্রকাশক ঐক্য’ এবারের মেলার ব্যবসায়িক পরিস্থিতিকে ‘করোনাকালের চেয়েও শোচনীয়’ বলে অভিহিত করেছে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপিএলের মাহরুখ মহিউদ্দিন, অ্যাডর্ন পাবলিকেশন্সের জাকির হোসেন ও আদর্শ প্রকাশনীর মাহাবুবুর রহমান। 

প্রকাশক ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার প্রভাবে ২০২৫ সালেই বিক্রি গত বছরের চেয়ে ৬০ শতাংশ কমেছিল। আর এবারের ২০২৬ সালের মেলায় বিক্রি ২০২৫ সালের তুলনায় আরও ৮০ শতাংশ কমেছে। অংশগ্রহণকারী প্রায় ৯০ শতাংশ প্রকাশকের স্টল নির্মাণের প্রাথমিক খরচটুকুও ওঠেনি। এমনকি প্রায় ৩০ শতাংশ প্রকাশকের পুরো মেলায় ৫ হাজার টাকার বইও বিক্রি হয়নি।  

রবিবার (১৫ মার্চ) মেলার শেষ দিন। তবে সমাপনী আয়োজনের আগে বড় ধাক্কা দিয়েছে প্রকৃতি। গত শুক্রবার সন্ধ্যার আকস্মিক বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইমেলার দৃশ্যপট তছনছ করে দিয়েছে। শনিবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, উৎসবের আমেজ ছাপিয়ে প্রকাশকদের চোখেমুখে এখন শুধুই ক্ষয়ক্ষতির দুশ্চিন্তা আর হতাশা। বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে অসংখ্য নতুন বই। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শনিবার মেলার তথ্যকেন্দ্রে নতুন বই জমা পড়েছে ১৫৭টি। 

/এসটি/ 
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান