কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: আহত একজন, আটক ১ 

ঢাবি প্রতিনিধি 
১৫ মার্চ ২০২৬, ২২:৪৯আপডেট : ১৫ মার্চ ২০২৬, ২৩:০১

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ এক যুবক শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়ে এলোপাতাড়ি চার রাউন্ড গুলি চালায়। এতে সেখানে অবস্থানরত এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত জনতা দ্রুত এগিয়ে গিয়ে হামলাকারী সন্দেহে এক যুবককে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে দেন। পরে প্রক্টরিয়াল টিম তাকে পুলিশের কাছে সোপর্দ করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, “ওখানে যা হয়েছে, তা এখন আমরা দেখছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত নয়। যে গুলি করেছে এবং যে আহত হয়েছে, দুই জনই বাইরের। পুলিশ একজনকে আটক করেছে।”

গুলির ঘটনায় আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত রাকিব (২৭) ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিল বলে জানা গেছে। তাকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান বলেন, “রাতে তারা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিল। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। এগিয়ে গিয়ে দেখি ওই যুবক রক্তাক্ত অবস্থায় পরে আছে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।” 

হাসপতালে আহতের বন্ধু মো. রনি বলেন, “রাতে রাকিবসহ কয়েকজন মেয়ে বন্ধু শহীদ মিনারে পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলো। এসময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের উপড়ে গিয়ে দেখি রাকিব রক্তাক্ত অবস্থায় পরে আছে। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের একাধিক জায়গায় কোপানোর আঘাত রয়েছে। এরপর সেখানে থাকা লোকজন দৌড়ে একজনতে ধরে ফেলে। বর্তমানে সে শাহবাগ থানা হেফাজতে রয়েছে।”  

/আইএ/এসটি/

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
ঢামেকে কারাবন্দির মৃত্যু
‘গুলিটা করলো কে, আমরা তাকে খুঁজছি’
গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নারীসহ তিনজন আহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান