শহীদ মিনারে গুলি করে হত্যা: পুলিশের প্রাথমিক ধারণা প্রেম সংক্রান্ত বিরোধ 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
১৫ মার্চ ২০২৬, ২৩:২০আপডেট : ১৫ মার্চ ২০২৬, ২৩:২০

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিব (২২) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলেও জানা গেছে। রবিবার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ নৃশংস ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এদি‌কে ঘটনায় জড়িত হামলাকারী সন্দেহে সিহাব (২১) না‌মের একজনকে আটক ক‌রে‌ছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব নিয়মিত শহীদ মিনার এলাকায় যাতায়াত করতেন। আজ মাগরিবের পর থেকে তাকে সেখানে স্বাভাবিকভাবেই চলাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে চার-পাঁচজন যুবক তাকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও কোমরের পাশে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ধাওয়া করে সিহাব (২১) নামের একজনকে আটক করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। 

পু‌লি‌শের ধারণা, প্রেমের সম্প‌র্কের জে‌রে এই ঘটনা ঘ‌টে‌ছে। এক নারী‌কে দুজন ভালবাস‌তো। এটি নি‌য়েই দ্ব‌ন্দ্বে গু‌লির ঘটনা ঘ‌টে‌ছে। 

ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, “আটক যুবক ও নিহত রাকিব— উভয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকতেন। প্রাথমিকভাবে জানা গেছে, এক নারীকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড।”

শাহবাগ থানার ওসি (অপারেশন) খোকন মিয়া জানান, নিহতের মাথায় গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি শরীরে ধারালো অস্ত্রের গুরুতর জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রমনা বিভাগের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম জানান, আটকের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নেমেছে।  

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের’ বিষয়ে ব্যাখ্যা দিলো পুলিশ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান