প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৬, ১২:৫১আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১২:৫২

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ৭টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা বাহিনী।

সূত্র জানায়, মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় ব্যবহার করে আসছিল। এই ভুয়া পরিচয়ের আড়ালে সে অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরে নিয়োগ বাণিজ্য এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতো। তার অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য পৌঁছায় সরকারের বিভিন্ন পর্যায়ে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই এবং প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা সদস্যদের একটি দল আগারগাঁও পানির ট্যাংকি এলাকা থেকে তাকে আটক করে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আব্দুস সালামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির যোগাযোগের তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

/আইএ/আরকে/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম