ময়মনসিংহ–৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৬, ১৬:৪৪আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৬:৪৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ–৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালট পেপারসহ নির্বাচনে ব্যবহৃত প্রয়োজনীয় সব সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ মার্চ) বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে করা আবেদনে ময়মনসিংহ–৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুল আহসান নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করেন। তার আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত বিষয়টি শুনানির জন্য গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট ব্যালট ও নির্বাচন সংশ্লিষ্ট সামগ্রী সংরক্ষণ করতে নির্দেশ দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ।

এর আগে দেশের বিভিন্ন আসনে নির্বাচনী ফলাফল নিয়ে ৩৫টির বেশি আবেদন হাইকোর্টে জমা পড়েছে। এসব আবেদনের শুনানি গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার ও নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠলে সেই বিষয়ে শুনানির জন্য হাইকোর্টের তত্ত্বাবধানে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।

/বিআই/এমএএল/
সম্পর্কিত
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য চেয়ে রিট
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলের আবেদন
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ