ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা চলছে: প্রণয় ভার্মা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৬, ১৭:৩১ আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৭:৩১

বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। ভিসা যখন চালু হবে, তখনই জানা যাবে।

উল্লেখ্য, এর আগে চলতি মাসের শুরুর দিকে ভারতীয় হাইকমিশনার বলেছিলেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে চলমান প্রকল্পগুলো এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ বিষয়ে আলোচনা হয়েছে।

প্রণয় ভার্মা বলেন, দুদেশের মধ্যে ক্রস বর্ডার বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ রয়েছে। সেই সহযোগিতাকে আরও শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়েছে আজ।

এসব সংযোগ শুধু বর্তমান নয় দীর্ঘমেয়াদেও দুই দেশের অর্থনীতির মধ্যে আরও ভালো সংযোগ গড়ে তুলতে পারে বলেও জানান তিনি।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
কলকাতায় ঐতিহাসিক ম্যাচ, ভারতের জালে ব্রাজিলের চার গোল
সর্বশেষ খবর
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন