স্বরাষ্ট্রমন্ত্রীর ইউএনওডিসির নির্বাহী পরিচালকের বৈঠক, পুলিশ সংস্কার ও মাদক দমনে সহযোগিতার আশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৬, ২২:৩৭আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২২:৩৭

অস্ট্রিয়ার ভিয়েনায় চলমান ‘গ্লোবাল ফ্রড সামিট’র সাইডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো। সোমবার (১৬ মার্চ) দেশটির স্থানীয় সময় বিকালে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের এম বিল্ডিংয়ের একটি কনফারেন্স রুমে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ, মানি লন্ডারিং এবং সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশে ইউএনওডিসির দীর্ঘদিনের কারিগরি ও কৌশলগত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “অপরাধের বৈশ্বিক পরিবর্তনশীল প্রেক্ষাপটে ইউএনওডিসি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত অংশীদার।”

স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনওডিসির অবদানের কথাও উল্লেখ করেন। তিনি জানান, নির্বাচনের সময় ৬৬৩ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয় ইউএনওডিসি। এছাড়া সংস্থাটি নির্বাচনি আইনসংবলিত একটি হ্যান্ডবুক প্রস্তুত করে, যা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা রেখেছে।

বৈঠকে বর্তমান সরকারের নেওয়া ব্যাপকভিত্তিক ‘পুলিশ সংস্কার’ কার্যক্রমের বিষয়টিও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ সংস্কার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউএনওডিসির কারিগরি সহায়তা, নীতিনির্ধারণী পরামর্শ এবং বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয় প্রয়োজন। একটি আধুনিক, পেশাদার ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করা সরকারের শীর্ষ অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় ইউএনওডিসির নির্বাহী পরিচালক বাংলাদেশের নিরাপত্তা খাতের আধুনিকায়ন এবং মাদক ও অপরাধ দমনে সরকারের অঙ্গীকারের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন।

/জেইউ/এবিএম/
সম্পর্কিত
জুলাইয়ে তারেক রহমান-সালাহ উদ্দিনের ‘অনবদ্য’ ভূমিকার কথা জানালেন রাশেদ 
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের 
মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী 
সর্বশেষ খবর
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু