ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মার্চ ২০২৬, ১৫:০৩আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৫:০৩

রাজধানীর বছিলায় নবনির্মিত লঞ্চঘাটে আজ থেকে নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের যাতায়াত সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা লঞ্চঘাট থেকে প্রতিদিন ছয়টি লঞ্চ দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। এতে করে সদরঘাটকেন্দ্রিক অতিরিক্ত চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। 

এর আগে গতকাল সোমবার (১৬ মার্চ) এই লঞ্চঘাটের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বছিলা লঞ্চঘাট (ছবি: আবুল হায়াত রাহাদ)

নৌপরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর নৌপথে যাত্রীচাপ কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় উপচে পড়া ভিড়ের কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। সেই চাপ কমাতেই বিকল্প হিসেবে বছিলা লঞ্চঘাট চালু করা হয়েছে। 

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হবে না। প্রয়োজন অনুযায়ী লঞ্চের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। 

নতুন এই লঞ্চঘাট চালু হওয়ায় মোহাম্মদপুর, ধানমন্ডি, সাভার ও গাবতলী এলাকার যাত্রীরা বাড়তি সুবিধা পাবেন। এতে ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
বাংলাদেশি নাবিকদের আরব আমিরাতসহ অন্যান্য দেশে ভিসা জটিলতা সমাধানের নির্দেশ 
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কবে চালু হবে, সংসদে জানালেন নৌমন্ত্রী 
তেল দূষণ ও জাহাজডুবির ক্ষতিপূরণে নতুন পথ
সর্বশেষ খবর
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?