দেশের বিচার বিভাগের স্বাধীনতায় ইউএনডিপিকে সহায়তা করবে নরওয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৬, ১৯:৪১আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৯:৪১

দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিচার খাতের সংস্কারে অংশীদার হতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস এবং বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। 

মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানিয়েছে নরওয়ে দূতাবাস।

চুক্তির আওতায় বিচার বিভাগের স্বাধীনতা জোরদার, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের আস্থা ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে দীর্ঘমেয়াদী বিচার সংস্কার কার্যক্রমে সহায়তা করবে নরওয়ে। এ লক্ষ্যে ইউএনডিপির সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে।

চুক্তিতে সই করেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হকন আরাল্ড গুলব্রান্ডসেন এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। এ অংশীদারিত্বের মাধ্যমে ইউএনওডিপি এবং নরওয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে।

উদ্যোগটির অধীনে বিচার বিভাগীয় স্ব-প্রশাসনকে আরও কার্যকর করতে সচিবালয়ের নবনিযুক্ত কর্মীদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে গভীর বোঝাপড়া গড়ে তুলতে বিচার বিভাগ, সরকার, আইন পেশাজীবী, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের মধ্যে সংলাপ জোরদার করা হবে।

/এসও/এমএএল/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
বিনিয়োগ ও বাণিজ্য সহজ করতে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াতে চায় ইউএনডিপি
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ